২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের উপর খেপলেন রোনালদো

অনেক দিন ধরেই প্রতিপক্ষের মাঠে গোল পাচ্ছেন না ক্রিস্তিয়ানো রোনালদো। রোমার বিপক্ষে ম্যাচের আগের দিন সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করায় রেগে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে চলে গিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 06:21 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ১১ গোল নিয়ে গ্রুপ পর্ব শেষ করেন রোনালদো। ইউরোপের ক্লাব ফুটবলের প্রতিযোগিতার গ্রুপ পর্বে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এটা। এ ছাড়া টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও (১২১ ম্যাচে ৮৮ গোল) পর্তুগালের এই ফরোয়ার্ডের অধিকারে।
 
তবে গত ২৯ নভেম্বর এইবারের বিপক্ষে রিয়ালের ২-০ ব্যবধানে জেতা ম্যাচের পর থেকে প্রতিপক্ষের মাঠে আর গোল পাননি রোনালদো।
 
রোনালদো সাংবাদিকদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, “আমি স্পেনে আসার পর থেকে প্রতিপক্ষের মাঠে আমার চেয়ে বেশি গোল কে করেছে? আমার চেয়ে বেশি গোল করা একজন খেলোয়াড়ের নাম বলুন?”
 
এর পর কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার আগে তিনি বলেন, “কোনো উত্তর নেই তো? সবাইকে ধন্যবাদ।”
 
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ৩২ গোল করেন রোনালদো। এর মধ্যে ২১টি গোল করেন নিজেদের মাঠে, প্রতিপক্ষের মাঠে ১১টি।

পুরনো খবর:

রোমার মাঠে প্রতিশোধের লক্ষ্যে রিয়াল