২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেভানদোভস্কির জোড়া গোলে বায়ার্নের জয়

এ মৌসুমে ঘরোয়া লিগে নিজেদের মাঠে শতভাগ সাফল্যের রেকর্ড ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। রবের্ত লেভানদোভস্কির নৈপুণ্যে হফেনহেইমকে ২-০ গোলে হারিয়েছে জার্মানির সফলতম ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2016, 01:47 AM

Updated : 11 Oct 2022, 07:42 PM

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার রাতে ৩২তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার পর ৬৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি।

জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগার এবারের আসরে পোল্যান্ডের ফরোয়ার্ড লেভানদোভস্কির গোল হলো ১৯টি। এক গোল বেশি করে গোলদাতার তালিকায় শীর্ষে আছেন বরুসিয়া ডর্টমুন্ডের গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক আউবামেয়াং।

১৯ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৫২। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়ার সঙ্গে আট পয়েন্টের ব্যবধান ধরে রাখলো বায়ার্ন।