২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসজির বড় জয়ে দি মারিয়ার জোড়া গোল

আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল দি মারিয়ার জোড়া গোলে ফরাসি লিগ ওয়ানে বড় জয় পেয়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 03:11 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

নিজেদের মাঠে গত শনিবার অঁজির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নদের জয়টি ৫-১ গোলের।

জ্লাতান ইব্রাহিমোভিচ ও লুকাস মউরার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডাচ ডিফেন্ডার গ্রেগরি ফন ডার ভিলের গোলে ব্যবধান ৩-০ করে লরাঁ ব্লাঁর দল।

৫৯তম মিনিটে অঁজি একটি গোল শোধ করে। তবে ৪ মিনিটের মধ্যে (৬২তম ও ৬৬তম মিনিট) দুই গোল করে পিএসজিকে একপেশে জয় এনে দেন দি মারিয়া।

ফরাসি লিগ ওয়ানের এ মৌসুমে মিডফিল্ডার দি মারিয়ার গোল হলো ৮টি। ১৭ গোল নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচের।

এই জয়ের পর ২২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে এ মৌসুমে লিগে কোনো ম্যাচ না হারা পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা নিসের চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে আছে তারা।