বাংলাদেশ ম্যাচের আগে নেপালের জয়
বঙ্গবন্ধু গোল্ড কাপে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলার আগে আত্মবিশ্বাস সঞ্চয় করে নিল নেপাল। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে তারা।
গোল্ড কাপের চলতি আসরে নেপালের এটি প্রথম জয়। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে ড্র করেছিল তারা। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গ্রুপে এ মুহূর্তে শীর্ষে রয়েছে নেপাল।
আগামী শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল। একই দিনে মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপের নিয়মরক্ষার ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
বাংলাদেশের কাছে ৪-২ গোলে হেরে গোল্ড কাপ শুরু করেছিল শ্রীলঙ্কা। টানা দুই হারে গোল্ড কাপ থেকে ছিটকে গেলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে সেমি-ফাইনালে খেলা দলটি।
