২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের টানা নবম জয়

পল পগবা আর সামি খেদিরার গোলে ইতালির সেরি আতে সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইউভেন্তুস। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 02:40 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

পুরনো খবর:

হিগুয়াইনের জোড়া গোলে শীর্ষে নাপোলি

লিগে টানা নবম ম্যাচ জিতে শীর্ষে থাকা নাপোলির ২ পয়েন্টের ব্যবধানে এসে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
 
প্রতিপক্ষের মাঠে গত রোববার রাতে সপ্তদশ মিনিটে ফ্রান্সের মিডফিল্ডার পগবার গোলে এগিয়ে যায় ইউভেন্তুস। ৪৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের সাবেক মিডফিল্ডার খেদিরা। 
 
৬৪তম মিনিটে ইতালির ফরোয়ার্ড আন্তোনিও কাস্সানোর গোলে ব্যবধান কমায় সাম্পদোরিয়া।
 

এই জয়ের পর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউভেন্তুস। আগের ম্যাচে গনসালো হিগুয়াইনের জোড়া গোলে ফ্রোজিনোনেকে ৫-১ ব্যবধানে হারানো নাপোলি ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
 
দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে সাস্সুয়েলোর কাছে ১-০ গোলে হেরে যাওয়া ইন্টার মিলান ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ৩৮ পয়েন্ট নিয়ে ফিওরেন্তিনা আছে চতুর্থ স্থানে।