তুরানের কাছে মেসি বিস্ময়
লিওনলে মেসির জাদুকরী ফুটবলে মুগ্ধ তার বার্সেলোনা সতীর্থ আর্দা তুরান। তারকা এই ফরোয়ার্ডকে তিনি সৃষ্টিকর্তার পাঠানো এক বিস্ময় বলে মনে করেন।
তুরস্কের মিডফিল্ডার তুরানের বার্সেলোনার হয়ে লা লিগায় অভিষেক হয় গত শনিবার গ্রানাদার বিপক্ষে ম্যাচে। মেসির হ্যাটট্রিকে কাম্প নউয়ে ম্যাচটি ৪-০ গোলে জেতে স্বাগতিক বার্সেলোনা।
দারুণ এক পাস দিয়ে মেসির প্রথম গোলে অবদান রাখা তুরান তুরস্কের সংবাদপত্র সাবাহকে বলেন, “লিও মেসির মতো কাউকে আমি কখনও দেখিনি।”
“সে সৃষ্টিকর্তার পাঠানো এক বিস্ময়। মাঠে তার কারিকুরি আমি পছন্দ করি। … আমার ভালো লাগে, এই যেমন সে যখন কারও দুই পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে যায়।”
