২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেল বন্দনায় জিদান

গ্যারেথ বেলের অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ জিনেদিন জিদান। তবে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে বড় ব্যবধানে জেতা ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর শূন্য হাতে ফেরা নিয়ে মোটেই চিন্তিত নন রিয়াল মাদ্রিদের নতুন কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 07:27 PM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

বেলের হ্যাটট্রিকে জিদানের দুর্দান্ত শুরু
লাইভ: রিয়াল মাদ্রিদ ৫–০ দেপোর্তিভো লা করুনা

বেলের হ্যাটট্রিকে নিজেদের মাঠে গত শনিবার স্পেনের লা লিগার ম্যাচটি ৫-০ ব্যবধানে জেতে রিয়াল। দলের বাকি দুটি গোল করেন করিম বেনজেমা।
 
দেপোর্তিভোর বিপক্ষে বেলের মতো খেলা সবার কাছ থেকেই আশা করছেন জিদান।
 
“গ্যারেথের যে পরিশ্রমটা করতে হয়েছে, আমি সবার কাছ থেকেই এটা চাই। বল ছাড়া রক্ষণ করা, মাঠে জায়গা বানানো আর বল পায়ে থাকলে খেলা।”
 
দলের সবচেয়ে বড় তারকা রোনালদো গোল পাননি বলে হতাশ নন জিদান।
 

“ক্রিস্তিয়ানোকে দেখে খুব ভালো মনে হয়েছে আমার। তাকে সবসময় গোল করতে হয়, কারণ এটা সে পছন্দ করে। আমি নিশ্চিত, অন্য ম্যাচগুলোতে সে গোল পাবে।” খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি হওয়ার কথা জানিয়ে জিদান বলেন, “লক্ষ্য ছিল, শুরু থেকেই বল নিয়ে (আক্রমণে) যাওয়া … আমরা এটা করতে পেরেছি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা উন্নতি করব।” ম্যাচ শেষে সমর্থকদেরও ধন্যবাদ জানান জিদান।