২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকিতে আবার হারল নারায়ণগঞ্জ

বিজয় দিবস হকিতে আবারও হেরেছে নারায়ণগঞ্জ।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 06:43 PM

Updated : 25 Apr 2022, 02:18 PM

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রোববার রক্তিম সংঘের কাছে নারায়ণগঞ্জের হারটি ৭-১ গোলে। 
 
জয়ী দলের মাকসুদ আলম হাবুল করেন দুটি গোল। এছাড়া ইশান, রুবেল, রায়হান, আব্দুস সাজ্জাদ জন, তাবিব এ নুর একটি করে গোল করেন।
 
নারায়ণগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন আপন। 
 
আগের দিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) কাছে ১২-০ গোলে হেরেছিল নারায়ণগঞ্জ। আর বাংলাদেশ বিমানবাহিনীর কাছে ৬-০ গোলে হেরেছিল রক্তিম সংঘ।