২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষ ও মহিলা এককের সোনা ভারতের শাটলারদের

বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টনে পুরুষ ও মহিলা এককের সোনা জিতেছেন ভারতের দুই শাটলার। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 07:59 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শনিবার পুরুষ এককের ফাইনালে স্বদেশি সমির ভার্মাকে ২১-১৪, ৮-২১, ২১-১৭ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন ভারতের সাই প্রাণাথ।
 
মেয়েদের এককের শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের আইরিশ ওয়াংকে হারিয়ে সেরা হয়েছেন গাড্ডে রুথভিকা শিবানি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৩-২১, ১৯-২১, ২১-১৮ পয়েন্টে জয় নিয়ে কোর্ট ছাড়েন ভারতের এই শাটলার।
 
পুরুষ দ্বৈতের সোনা জেতে ভারতের প্রণব জেরি চোপড়া ও অক্ষয় দেওয়ালকার জুটি। মেয়েদের দ্বৈতে সেরা হয়েছে থাইল্যান্ডের চালাডচালাম চায়ানিট-ফাতিমাস মুয়েনওং জুটি।
 
মালয়েশিয়ার জুটিকে ২১-১০, ১৯-২১, ২১-১২ পয়েন্টে হারিয়ে মিশ্র দ্বৈতে সেরা হয় সিঙ্গাপুরের ইয়ং কাই তেরি-ওয়েই হান তান জুটি।