শুরু হচ্ছে জাতীয় হ্যান্ডবল
আগামী শনিবার শুরু হচ্ছে ২৫তম পুরুষ ও ২৬তম জাতীয় মহিলা হ্যান্ডবলের আসর।
বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপির সঙ্গে ২৬টি জেলা ক্রীড়া সংস্থার দলসহ সর্বমোট ২৯টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে পুরুষ বিভাগে খেলবে।
মহিলা বিভাগের দলসংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। তবে ২৪ দল এই বিভাগে অংশ নেবে বলে জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানায়, ২৫তম পুরুষ হ্যান্ডবল ও ২৬তম জাতীয় মহিলা হ্যান্ডবলের এ আসরের জন্য এক্সিম ব্যাংক লিমিটেড ২৫ লাখ টাকা দিচ্ছে।
