ভিয়েতনামে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুরের
ভিয়েতনামের হো ট্রাম ওপেনে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলে যৌথভাবে ৩৩ স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।
সিদ্দিকুরের সঙ্গে আরও ১১ জন যৌথভাবে ৩৩তম স্থানে আছেন।
বৃহস্পতিবার প্রথম দিনের খেলায় চারটি ‘বার্ডি’ করেন সিদ্দিকুর। তবে দুইটি ‘বোগি’ও করায় দিনের শেষটা ততটা আশাব্যঞ্জক হয়নি।
১৫ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার চার্লি উই।
