২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে শিরোপা করিন্থিয়ান্সের

তিন ম্যাচ বাকি থাকতেই ব্রাজিলের লিগে শিরোপা জিতে নিয়েছে করিন্থিয়ান্স। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2015, 01:16 PM

Updated : 12 Oct 2022, 04:30 PM

ব্রাজিলের লিগ সেরি আতে ভাস্কো দা গামার সঙ্গে গত বৃহস্পতিবার ১-১ গোলে ড্র করে করিন্থিয়ান্স। অন্য দিকে সাও পাওলোর কাছে ৪-২ গোলে হেরে যায় দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মিনেইরো।
 

তিন ম্যাচ বাকি থাকলেও ৭৭ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে শীর্ষে থাকা করিন্থিয়ান্স। মিনেইরোর পয়েন্ট ৬৫। লিগে করিন্থিয়ান্সের এটি ষষ্ঠ শিরোপা। আর কোচ তিতে গত চার বছরে ক্লাবটির হয়ে দ্বিতীয় শিরোপা জিতলেন।