২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বিপক্ষে মাঠে নামার পথে মেসি

বার্সেলোনা রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করেছেন লিওনেল মেসি। হাঁটুর চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পথে আছেন আর্জেন্টিনার অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2015, 08:08 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

বার্সেলোনা ‘বি’ দলের কোচ জেরার্দ লোপেসের বরাত দিয়ে স্প্যানিশ ভাষার ক্রীড়া দৈনিক ‘স্পোর্ত’ মেসির অনুশীলনে ফেরার খবরটি জানায়।
 
কোচ লোপেস বলেন, “লিও অনুশীলন শেষ করেছে। আমি দেখেছি, তার অবস্থা ভালো এবং আমি খুশি যে, তার সেরে ওঠা ইতিবাচক। তাকে হাসিখুশি ও প্রাণবন্ত দেখেছি।”
 
মেসির সুস্থ হয়ে ওঠার এই খবরে আগামী সপ্তাহে হতে যাওয়া ‘ক্লাসিকোয়’ তার খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। আগামী ২১ নভেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবারের লা লিগায় প্রথম লেগে খেলবে কাতালুনিয়া দলটি।
 
১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২৪।
  
টানা চারবারের ফিফা বর্ষসেরা তারকা মেসির অনুশীলনে ফেরার খবর অবশ্য এর আগেই দিয়েছিল স্পেনের কিছু গণমাধ্যম। একটি অনুশীলন ম্যাচ খেলে তিনি গোলও করেন বলে জানিয়েছিল সংবাদমাধ্যগুলো।