২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ধাপ এগিয়েছেন সিদ্দিকুর

ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে ধারাবাহিকতা ধরে রেখেছেন সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 06:57 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

দ্বিতীয় রাউন্ডে পারের সমান শট খেলে যৌথভাবে ষষ্ঠ স্থানে আছেন বাংলাদেশের সেরা গলফার।

সিঙ্গাপুরের ল্যাগুনা ন্যাশনাল গলফ ও কান্ট্রি ক্লাবে শুক্রবারের খেলা অবশ্য শেষ হয়নি। বজ্রপাতের কারণে ঝুঁকি থাকায় স্থানীয় সময় দুপুরের পর আর খেলা হয়নি।

এই রাউন্ডে সিদ্দিকুর অবশ্য তার ১৮ হোলের খেলা শেষ করেছেন। এ দিন তিনি সমান তিনটি করে বার্ডি ও বোগি করেন।

প্রথম রাউন্ডেও একইভাবে পারের সমান শট খেলে যৌথভাবে সপ্তম স্থানে ছিলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর।