২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মারাদোনার সমান হওয়ার সময় আছে মেসির’

দিয়েগো মারাদোনার সঙ্গে লিওনেল মেসির তুলনা পছন্দ নয় দানিয়েল পাসারেল্লার। তবে আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক ও কোচ মনে করেন, মারাদোনোর সমান হওয়ার সময় এখনও আছে মেসির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 06:02 PM

Updated : 12 Oct 2022, 04:22 PM

স্পেনের ক্লাব বার্সেলোনার হয়ে দারুণ সফল মেসি। ক্লাব ফুটবলে ব্যক্তিগত আর দলীয় অর্জনের ডালি বলতে গেলে কানায় কানায় পূর্ণ আর্জেন্টিনা অধিনায়কের। কিন্তু জাতীয় দলের হয়ে এখনও কিছু জেতা হয়নি তার।
 
আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক পাসারেল্লা অবশ্য এ ক্ষেত্রে মেসির পাশেই দাঁড়ালেন।
  
“তুলনা অরূচিকর, কিন্তু কখনও কখনও আপনাকে তা করতেই হয়। মারাদোনার পর্যায়ে পৌঁছানোর সময় আছে তার (মেসি)। আর্জেন্টাইনরা বলে, তার বিশ্বকাপেরই অভাব। তাই তুলনা কদর্য।”