২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দাবা: রাজীবের টানা জয়

জাতীয় দাবায় দ্বিতীয় রাউন্ডেও জয় পেয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। জয়ে ফিরেছেন অরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 11:15 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম লাউঞ্জে হওয়া বুধবার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে দুই পয়েন্ট নিয়ে দেবরাজ চ্যাটার্জি ও সাইফুল ইসলাম চৌধুরীর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন রাজীব।

দ্বিতীয় রাউন্ডে রাজীব আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, দেবরাজ মাহতাব উদ্দিন আহমেদকে এবং সাইফুল ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামকে হারান।

গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়া নিজ দলের ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে হারিয়েছেন। প্রথম রাউন্ডে ড্র করেছিলেন এই দাবাড়ু।

প্রথম রাউন্ডে জেতা আরেক গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব পরাগের সাথে এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে ড্র করেন।

ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ এখনও জয়ের দেখা পাননি। প্রথম রাউন্ডে রাকিবের কাছে হেরে যাওয়া ফাহাদ এবার হেরেছেন ফিদে মাস্টার তৈয়বুর রহমানের কাছে।

জাতীয় দাবার ৪১তম আসরে চার গ্র্যান্ডমাস্টার দুই আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৪ জন দাবাড়ু অংশ নিচ্ছেন।