২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৫ বছর বার্সায় থাকছেন ব্রাজিলের রাফিনিয়া

রাফিনিয়ার সঙ্গে নতুন চুক্তি করছে বার্সেলোনা। ব্রাজিলের এই ফুলব্যাককে লম্বা সময়ের জন্য কাম্প নউতে রাখতে আগ্রহী কাতালুনিয়ার দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 08:05 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

বার্সেলোনা সোমবার তাদের ওয়েবসাইটে জানায়, ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন রাফিনিয়া। কয়েক দিনের মধ্যে চুক্তি সই হবে বলেও জানিয়েছে স্প্যানিশ লিগের অন্যতম সফল দলটি।

নতুন চুক্তির মেয়াদ ফুরোনোর আগে কোনো ক্লাবকে রাফিনিয়াকে দলে টানতে হলে বাইআউট ক্লজ অনুযায়ী সাড়ে সাত কোটি ইউরো গুণতে হবে বলেও জানায় বার্সেলোনা।

বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা রাফিনিয়া এর আগেও বর্তমান কোচের লুইস এনরিকের অধীনে খেলেছেন। সেটা সেল্তা ভিগোতে ধারে খেলার সময়ে। এখন বার্সেলোনা মূল দলেই নিয়মিত খেলছেন রাফিনিয়া।