কিছুই বলার নেই মরিনিয়োর!
লিভারপুলের কাছে হেরে যাওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজে জোসে মরিনিয়োর ভবিষ্যৎ নিয়ে আবার প্রশ্ন উঠেছে। চেলসি কোচ অবশ্য জানিয়ে দিয়েছেন, এ নিয়ে তিনি চিন্তিত নন।
নিজেদের মাঠে শনিবার এগিয়ে গিয়েও লিভারপুলের কাছে ৩-১ গোলে হারে চেলসি।
পরে ম্যাচের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হলে বারবার মরিনিয়ো বলেন, “আমার কিছুই বলার নেই!”
প্রশ্নকর্তা মরিনিয়োকে বলেন, চেলসিতে ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত কিনা। এক শব্দে প্রশ্নটির উত্তর দেন পর্তুগিজ কোচ, ‘না’।
চেলসির ভাগ্য বদলাতে তিনি কী করতে পারেন - প্রশ্নে মরিনিয়ো বলেন, “আমি বলতে পারছি না।”
