২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমি-ফাইনাল থেকে বিদায় শারাপোভার

ডব্লিউটিএ ফাইনালসের শেষ চার থেকে বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভা। সেমি-ফাইনালে রাশিয়ার এই তারকা হেরে গেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2015, 07:46 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে সেমি-ফাইনালে ওঠা শারাপোভাকে সিঙ্গাপুরে শনিবার ৬-৩, ৭-৬ গেমে হারান কেভিতোভা। ফাইনালে তার প্রতিপক্ষ পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকা।

দুবারের উইম্বলডন জয়ী কেভিতোভা সেমি-ফাইনালে ওঠার পথে গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ জেতেন।

একই দিন প্রথম সেমি-ফাইনালে রাদভান্সকা ৬-৭, ৩-৬, ৫-৭ গেমে স্পেনের গারবিনে মুগুরুসাকে। সেমি-ফাইনালে উঠতে গ্রুপ পর্বে তিনি জিতেছিলেন মাত্র একটি ম্যাচ।

মেয়েদের টেনিসের মৌসুম শেষের এই টুর্নামেন্ট প্রতি বছর র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড়কে নিয়ে হয়। আট জন খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন। প্রত্যেক গ্রুপ থেকে শীর্ষ দুজন ওঠেন সেমি-ফাইনালে।