‘নেইমার সেরা তবে অসাধারণ নয়’
পেলের চোখে নেইমার বর্তমানে ব্রাজিলের সেরা হলেও সত্যিকারের এক অসাধারণ খেলোয়াড় নন। ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি সান্তোসে তার এক সাবেক সতীর্থকে বার্সেলোনা তারকার চেয়ে ‘দশ গুণ ভালো’ খেলোয়াড় বলে উল্লেখ করেছেন।
ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলে অবশ্য নেইমারকে বর্তমান ব্রাজিল দলের সেরা খেলোয়াড় বলে মানেন।
“নেইমার একজন ভালো খেলোয়াড়। কিন্তু তার জীবনে সে কয়টা গোল হেড থেকে করেছে।”
“সে চমৎকার একজন খেলোয়াড় কিনা? হ্যা, সে তাই। কিন্তু নি:সন্দেহে ভাসকনসেলোস (সান্তোসে পেলের সাবেক সতীর্থ) নেইমারের চেয়ে দশ গুণ ভালো ছিল”, যোগ করেন পেলে।
নেইমারের খেলার ধরনও পেলের খুব একটা পছন্দ নয়।
