‘বার্সেলোনাতেই অবসর নেবে মেসি’
লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ বার্সেলোনাতেই করবেন- বেশ আত্মবিশ্বাসের সঙ্গে এই ঘোষণা দিয়েছেন ক্লাবটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তিটি ২০১৮ সাল পর্যন্ত। কিন্তু এর মধ্যে মেসিকে পেতে আগ্রহ প্রকাশ করেছে ইংল্যান্ডের কয়েকটি শীর্ষ ক্লাব। সম্প্রতি স্পেনে মেসির কর সংক্রান্ত ঝামেলার পর অনেকেই তার বার্সেলোনা ছেড়ে যাওয়ার সম্ভাবনাও দেখছেন।
বার্তোমেউয়ের বিশ্বাস, সবকিছুর পর ২৮ বছর বয়সী আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড বার্সেলোনাতেই থাকবেন।
“লিও আর তার বাবা বলেছে, বার্সেলোনা ছাড়া তারা (মেসির) অন্য কোনো ক্লাবে খেলার বিষয় চিন্তা করতে পারে না।”
