সন্তুষ্ট রিয়াল কোচ
জয়টি খুব বড় নয়; তবে সেল্তা ভিগোর বিপক্ষে যে ফল পাওয়া গেছে তাতেই সবাইকে সন্তুষ্ট থাকতে বলেছেন রিয়াল মাদ্রিদের কোচ রাফায়েল বেনিতেস।
সেল্তা ভিগোর মাঠ থেকে স্পেনের লা লিগায় গত শনিবার ৩-১ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল।
ম্যাচ শেষে এই জয়ের মাহাত্ম্য তুলে ধরেন বেনিতেস। টানা ম্যাচ খেলা, চোট আর ভ্রমণক্লান্তি মিলিয়ে তার দল যেভাবে জয় পেয়েছে তাতে খুশি তিনি।
“আমরা কঠিন একটি মাঠে জয় পেয়েছি এবং এটা নিয়ে আমাদের সন্তুষ্ট হওয়া উচিত।”
