২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিয়ালকে টেনেছে রোনালদো’

লেভান্তের বিপক্ষে দলের জয়ে ক্রিস্তিয়ানো রোনালদোর অবদান বেশি দেখছেন রাফায়েল বেনিতেস। পর্তুগালের তারকা ফরোয়ার্ডই রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে টেনে তুলেছে বলে মনে করেন স্পেনের সবচেয়ে সফল ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2015, 02:17 PM

Updated : 12 Oct 2022, 04:18 PM

পুরনো খবর:

লেভান্তেকে হারিয়ে শীর্ষে রিয়াল

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে গত শনিবার স্পেনের লা লিগায় লেভান্তেকে ৩-০ গোলে হারায় রিয়াল। ম্যাচটিতে একটি গোল করে রাউল গনসালেসকে ছাড়িয়ে রিয়ালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন রোনালদো। 
 

ম্যাচ শেষে রোনালদোর প্রশংসা করতে গিয়ে বেনিতেস বলেন, “দলকে পথ দেখাতে ক্রিস্তিয়ানোকে এগিয়ে আসতে হতো এবং তার দায়িত্ব নিতে হতো। সে এটাই করেছে। আমরা অনেক খেলোয়াড়কে হারিয়েছি। কিন্তু সে দলকে টেনেছে।” চোটের কারণে লেভান্তের বিপক্ষে খেলতে পারেননি করিম বেনজেমা, লুকা মদ্রিচ ও হামেস রদ্রিগেস। এই তিনজন না থাকার পরও গ্যারেথ বেলকে মাঠ থেকে তুলে নেন বেনিতেস। ম্যাচ শেষে এ বিষয়টি নিয়েও কথা বলতে হয় রিয়াল মাদ্রিদ কোচকে।  “চোটের কারণে বেলকে তুলে নেইনি। ওয়েলসের হয়ে চরম একটা সপ্তাহ কাটানোর পর তার কিছু বিশ্রাম প্রয়োজন ছিল।”