মনের জোরেই মাঠে ফিরবেন মেসি
বড় চোটে পড়া লিওনেল মেসি আগেভাগেই সেরে উঠবে বলে বিশ্বাস করেন আর্জেন্টিনা দলের চিকিৎসক দোনাতো ভিয়ানি।
হাঁটুর চোটে পড়া আর্জেন্টিনা ফরোয়ার্ডের প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে তার ক্লাব বার্সেলোনা জানিয়েছে। কিন্তু ভিয়ানি মনে করেন, মনের জোরই মেসিকে নির্ধারিত সময়ের আগেই মাঠে ফেরাবে।
“অনেক বছর ধরে আমি লিওকে চিনি এবং আমার কোনো সন্দেহ নেই যে, সে সম্ভাব্য সবচেয়ে কম সময়ে চোট থেকে সেরে উঠবে। সম্ভবত ছয় থেকে আট সপ্তাহের ওই সময়ের আগেই।”
