আতলেতিকোর বিপক্ষে শুরুর একাদশে নেই মেসি
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে নেই লিওনেল মেসি। শনিবার দলের সেরা খেলোয়াড়ের বদলি হিসেবে থাকার কথা জানায় লা লিগার শিরোপাধারী বার্সেলোনা।
বাংলাদেশ সময় শনিবার সাড়ে বারোটায় ভিসেন্তে কালদেরনে লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা।
আর্জেন্টিনার হয়ে বলিভিয়া ও মেক্সিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলা দ্বিতীয় সন্তানের জন্মের সময় প্রেমিকার পাশে থাকার কারণে মেসি শুক্রবার বার্সেলোনার অনুশীলনে ছিলেন না।
দিয়েগো সিমেওনের দলের বিপক্ষে কাতালুনিয়া দলটির শুরুর একাদশে মেসির জায়গায় ফিরেছেন রাফিনিয়া। চোট কাটিয়ে নেইমার ফেরায় মালগার বিপক্ষে বার্সেলোনার সর্বশেষ ম্যাচে শুরুর একাদশে জায়গা হারিয়েছিলেন তিনি।
চোটের কারণে আতলেতিকোর বিপক্ষে খেলা হচ্ছে বার্সেলোনার গোলরক্ষক ক্লদিও ব্রাভোর। তার জায়গায় খেলবেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
নিজেদের প্রথম দুই ম্যাচেই জেতে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
