২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের সিদ্ধান্তে নাখোশ নেইমার

কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে খেলাটা পছন্দ হয়নি নেইমারের। ম্যাচ শেষে নিজের অসন্তুষ্টি জানিয়েছেন ব্রাজিলের অধিনায়ক। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 04:33 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

হাল্কের গোলে জয়ে ফিরল ব্রাজিল

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রেড বুল অ্যারেনায় বাংলাদেশ সময় শনিবার রাতের ম্যাচে হাল্কের গোলে কোস্টা রিকাকে ১-০ ব্যবধানে হারায় ব্রাজিল। 
 
চোট কাটিয়ে ওঠা নেইমারকে ৮১তম মিনিটে মাঠে নামান দুঙ্গা। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি দলের সবচেয়ে বড় তারকা। ইএসপিএন ব্রাজিলকে নিজের অসন্তুষ্টির কথা জানান তিনি। 
 
"বেঞ্চে বসে থাকায় আমি অভ্যস্ত নই এবং এতে আমি অভ্যস্ত হতেও চাই না।"
 
ব্রাজিল অধিনায়ক এরপর যোগ করেন, "আমি খেলতে চাই এবং আমি সবসময়ই শুরুর একাদশে থাকার জন্য কাজ করি।"