২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে সেরেনার সামনে হালেপ

সিনসিনাটি ওপেনের মেয়েদের এককের ফাইনালে উঠেছেন সেরেনা উইলিয়ামস ও সিমোনা হালেপ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2015, 03:30 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

বিশ্বের এক নম্বর খেলোয়াড় সেরেনা শনিবার ৬-৪, ৬-৩ গেমে হারান ইউক্রেনের এলিনা স্ভিতোলিনাকে। আর রোমানিয়ার হালেপ ফাইনালে ওঠার পথে ৬-১, ৬-২ গেমে হারান সার্বিয়ার তারকা ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে।
 
যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা আর টুর্নামেন্টের তৃতীয় বাছাই হালেপের মধ্যকার ফাইনালটি হবে রোববার।