ইউভেন্তুসে ব্রাজিলের সান্দ্রো
পর্তুগালের ক্লাব পোর্তো থেকে ইউভেন্তুসে নাম লিখিয়েছেন ব্রাজিলের ডিফেন্ডার আলেক্স সান্দ্রো।
২৪ বছর বয়সী সান্দ্রোকে ৫ বছরের জন্য দলে নেওয়ার কথা গত বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে জানায় ইউভেন্তুস।
ব্রাজিলের হয়ে ৬টি ম্যাচ খেলা সান্দ্রোর জন্য ইতালির চ্যাম্পিয়ন দলটিকে ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ করতে হয়েছে।
সান্তোসের সাবেক এই ডিফেন্ডার পোর্তোর হয়ে ১৩৭টি ম্যাচ খেলেন। ক্লাবটির হয়ে দুটি লিগ ও দুটি পর্তুগিজ সুপার কাপ শিরোপা জেতেন তিনি।
