সেমিতে আফগানিস্তানকে পেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে হেরে যাওয়ায় গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে উঠল আফগানিস্তান। ম্যাচটি ১-০ গোলে হারে আফগানরা।
সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচে ৪৮তম মিনিটে নেপালের কেসিটিজ রাজ একমাত্র গোলটি করেন। এই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন নিশ্চিত হয় নেপাল।
