এশিয়ান কন্টিনেন্টাল দাবায় বাংলাদেশের বাজে দিন
এশিয়ান কন্টিনেন্টাল দাবার অষ্টম রাউন্ডে ড্র করেছেন গ্র্র্যান্ডমাস্টার এনামুল হোসেন। হেরে গেছেন বাংলাদেশের অন্য তিন দাবাড়ু।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে রোববার উন্মুক্ত বিভাগের অষ্টম রাউন্ডে ভিয়েতনামের মিন হুই নগুয়েন হুইনের সঙ্গে ড্র করেন এনামুল। ৪ পয়েন্ট নিয়ে ৪২তম অবস্থান আছেন বাংলাদেশের এই গ্র্যান্ডমাস্টার।
গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব হেরে গেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার এমআর ললিথ বাবুরে কাছে। ৪ পয়েন্ট নিয়ে ৪৩তম অবস্থানে আছেন তিনি।
ইরানের পারহাম মাঘসুদলুর কাছে হেরে যাওয়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পয়েন্টও ৪।
মেয়েদের বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা সিঙ্গাপুরের রুফান লির কাছে হেরেছেন। ৪ পয়েন্ট পাওয়া লিজা আছেন ২৫তম স্থানে।
উন্মুক্ত বিভাগের সেরা পাঁচ দাবাড়ু আগামী মাসে আজারবাইজানে হতে যাওয়া বিশ্বকাপ দাবায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন পাবেন বিশ্বকাপে খেলার টিকেট।
এই আসরে ৩০টি দেশের ৪৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬ জন ফিদে মাস্টার অংশ নিচ্ছেন।
