এশিয়ান দাবায় রাকিব, লিজার জয়
এশিয়ান কন্টিনেন্টাল দাবার সপ্তম রাউন্ডে জিতেছেন আব্দুল্লাহ আল রাকিব ও শামীমা আক্তার লিজা। ড্র করেছেন বাংলাদেশের অন্য দুই দাবাড়ৃ।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে শনিবার উন্মুক্ত বিভাগে ইরাকের ফিদে মাস্টার আবদুলসাত্তার আবদুলওয়াহাব আহমেদকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে ৩০তম অবস্থান আছেন গ্র্যান্ডমাস্টার রাকিব।
কাজাখস্তানের আজামাত উতেগালিয়েভের সঙ্গে ড্র করেছেন জিয়াউর রহমান। ৪ পয়েন্ট নিয়ে ৩৩তম অবস্থানে আছেন এই গ্র্যান্ডমাস্টার।
তাজিকিস্তানের আন্তর্জাতিক মাস্টার জামশেদ ইসায়েভের সঙ্গে ড্র করেছেন আরেক গ্র্র্যান্ডমাস্টার এনামুল হোসেন। সাড়ে তিন পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪০তম অবস্থানে।
মেয়েদের বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা হারিয়েছেন উজবেকিস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার সারভিনস কুরবোনবোয়েভাকে। ৪ পয়েন্ট পাওয়া লিজা আছেন ত্রয়োদশ স্থানে।
উন্মুক্ত বিভাগের সেরা পাঁচ দাবাড়ু আগামী মাসে আজারবাইজানে হতে যাওয়া বিশ্বকাপ দাবায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন পাবেন বিশ্বকাপে খেলার টিকেট।
এই আসরে ৩০টি দেশের ৪৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬ জন ফিদে মাস্টার অংশ নিচ্ছেন।
