লাৎসিওকে হারিয়ে ইউভেন্তুসের সুপার কাপ জয়
গত মৌসুমে 'ডাবল' জেতা ইউভেন্তুসের এবারের মৌসুমের শুরুটাও হলো শিরোপা উল্লাস দিয়ে। লাৎসিওকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে মাস্সিমিলিয়ানো আলেগ্রির দলটি।
চীনের সাংহাই স্টেডিয়ামে শনিবার লাৎসিওকে ২-০ গোলে হারায় ইউভেন্তুস।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় ০-০ স্কোরলাইন ছিল। এরপরই খুব অল্প সময়ের মধ্যে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইউভেন্তুস।
আগের মৌসুমের ইতালির শীর্ষ লিগ সেরি আ চ্যাম্পিয়ন ও লিগ কাপের মধ্যে প্রতি মৌসুমের শুরুতে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি হয়ে থাকে। তবে গতবার ওই দুই প্রতিযোগিতায় ইউভেন্তুস চ্যাম্পিয়ন হওয়ায় লিগ কাপের রানার্সআপ লাৎসিও হয় ইউভেন্তুসের এবারের প্রতিপক্ষ।
