বিশ্ব সাঁতারে ৬৮ জনের মধ্যে ৫৮তম জুয়েল
সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোকের হিট থেকেও ছিটকে পড়েছেন মোহাম্মদ জুয়েল আহমেদ। হিটে নিজের কোয়ালিফাইং টাইমও করতে পারেননি বাংলাদেশের এই সাঁতারু।
রাশিয়ার কাজানে ষষ্ঠদশ ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপে শনিবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৯.১০ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন জুয়েল। ২৯.০০ সেকেন্ড কোয়ালিফাইং টাইম নিয়ে হিটে নামা বাংলাদেশের এই সাঁতারু ৬৮ জনের মধ্যে ৫৮তম হয়েছেন।
হিট থেকে ১৬জন পরের রাউন্ডে উঠেছেন; যাদের মধ্যে ষষ্ঠদশ হওয়া সাঁতারু সময় নিয়েছেন ২৫.২৯ সেকেন্ড।
এর আগে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের হিট থেকেও বাদ পড়েন জুয়েল; ১ মিনিট ৪.২৪ সেকেন্ড সময় নিয়ে ৭০ জনের মধ্যে ৬২তম হন বাংলাদেশের এই সাঁতারু।
