২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের জয়, চট্টগ্রাম আবাহনীর ড্র

নিজেদের মাঠে টিম বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 07:07 PM

Updated : 22 Aug 2022, 12:58 PM

এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ফরোয়ার্ডদের ব্যর্থতায় বিজেএমসির বিপক্ষে জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী।

এই ড্রয়ের পর ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে বিজেএমসি। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।

এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চতুর্দশ মিনিটে রনির গোলে এগিয়ে যায় ব্রাদার্স। শেষ পর্যন্ত এই গোল ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

লিগে এটি ব্রাদার্সের নবম জয়। ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে রহমতগঞ্জ।

এরই মধ্যে ২০১৪-১৫ মৌসুমের লিগ শিরোপা জিতে নিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।