২১০ কেজি তুলে সেরা মাবিয়া
অন্য কোনো প্রতিযোগী তাকে কোনোরকম চ্যালেঞ্জ জানাতেই পারেনি।
জাতীয় চ্যাম্পিয়নশিপে আরও একবার সাফল্যের হাসি হাসলেন মাবিয়া আক্তার। ৪১তম পুরুষ ও ১৮তম নারী জাতীয় সিনিয়র ভারোত্তলন প্রতিযোগিতায় মোট ২১০ কেজি তুলে সেরা হয়েছেন তিনি।
হ্যান্ডবল স্টেডিয়ামে ৬৯ কেজি ওজন শ্রেণিতে বুধবার স্ন্যাচে ৯২ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি তোলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাবিয়া।
দ্বিতীয় হয়েছেন একই দলের উন্নতি বিশ্বাস। তবে মাবিয়ার চেয়ে অনেক পেছনে তিনি, মোট তুলেছেন মাত্র ১৪৪ কেজি। আর ১২৮ কেজি তুলে তৃতীয় বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ভারোত্তোলন ক্লাবের শায়েলা আক্তার জান্নাত।
