২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনায় ডি ইয়ংয়ের নতুন চুক্তি

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ডাচ মিডফিল্ডারের রিলিজ ক্লজ ৪০ কোটি ইউরো থেকে বাড়িয়ে ৬০ কোটি করা হয়েছে।

বার্সেলোনায় ডি ইয়ংয়ের নতুন চুক্তি
ফ্রেংকি ডি ইয়ং। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

কদিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করলেন ফ্রেংকি ডি ইয়ং। ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন এই ডাচ মিডফিল্ডার।

লা লিগা চ্যাম্পিয়নরা বুধবার এক বিবৃতিতে ২৮ বছর বয়সী এই ফুটবলারের নতুন চুক্তির খবর জানায়।

বার্সেলোনায় ডি ইয়ংয়ের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে আগামী জানুয়ারিতেই নতুন দলের সঙ্গে আগাম চুক্তিতে যেতে পারতেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার রিলিজ ক্লজও বাড়ানো হয়েছে, ৪০ কোটি ইউরো থেকে বেড়ে হয়েছে ৬০ কোটি ইউরো।  

২০১৯ সালে ডাচ ক্লাব আয়াক্স থেকে বার্সেলোনায় যোগ দেন ডি ইয়ং। সময়ের সঙ্গে মাঝমাঠে স্প্যানিশ দলটির গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। 

বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ২৬৭ ম্যাচ খেলে তার গোল ১৯টি, অ্যাসিস্ট ২৪টি। জিতেছেন দুটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।