লোপেসের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে আতলেতিকোকে হারাল বার্সেলোনা
লা লিগায় রেয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল হান্সি ফ্লিকের দল।
শুরুতেই দুই পাশের ক্রসবার কাঁপাল বল এবং একটু পর এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ। দলটি প্রথমার্ধে সামগ্রিকভাবে ভালো খেললেও ম্যাচে ফেরার উপলক্ষ পেল বার্সেলোনা। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আরেকটি গোল করে তিন পয়েন্ট আদায় করে নিল হান্সি ফ্লিকের দল।
মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রাতে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
জুলিয়ানো সিমেওনের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফের্মিন লোপেস। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলে ব্যবধান গড়ে দেন তিনি।
আগের দিন ভালেন্সিয়াকে হারিয়ে পয়েন্টের হিসাবে শীর্ষে থাকা বার্সেলোনাকে ছুঁয়ে ফেলে রেয়াল মাদ্রিদ। এবার জিতে তিন পয়েন্টে এগিয়ে থেকে আন্তর্জাতিক বিরতিতে গেল গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
১২ ম্যাচে ১১ জয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৩৩, ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তিনে আছে আতলেতিকো।
(বিস্তারিত আসছে)
