১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্সকে হারাল ইতালি

পিছিয়ে পড়েও দারুণ জয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোমতোই টিকে রইল রবের্তো মানচিনির দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 03:47 AM

Updated : 13 Nov 2026, 03:54 AM

শুরুতেই মারাত্মক এক ভুল করে বসলেন জানলুইজি দোন্নারুম্মা আর ইতালির জালে জড়াল বল। তবে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। ফ্রান্সকে হারিয়ে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে ভালোমতোই টিকে রইল রবের্তো মানচিনির দল।

মিলানের সান সিরোয় বৃহস্পতিবার রাতে ৩-১ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপজয়ীরা।

অম্লমধুর এক রাত কেটেছে এস্পোজিতো ভাইদের। জোড়া গোলে ইতালির জয়ের নায়ক পিও এস্পোজিতো। পেনাল্টি মিস করেন তার বড় ভাই সেবাস্তিয়ানো এস্পোজিতো।

মাইকেল ওলিসের গোলে পিছিয়ে পড়া ইতালিকে প্রথমার্ধেই সমতায় ফেরান পিও এস্পোজিতো। দ্বিতীয়ার্ধে সেবাস্তিয়ানো এস্পোজিতোর পেনাল্টি মিসের কিছুক্ষণ পরই দলকে এগিয়ে নেন দাভিদে ফ্রাত্তেসি। পরে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন পিও এস্পোজিতো।

(বিস্তারিত আসছে)