১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনাল টিনএজারের নতুন রেকর্ড

অল্প বয়সে আরেক কীর্তি গড়লেন ম্যাক্স ডোম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2025, 04:18 AM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা তখন অনেকটাই কেটে গেছে। সেই সময় বদলি নামলেন ম্যাক্স ডোম্যান। আর সবুজ আঙিনায় প্রথম স্পর্শেই গড়লেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড়ের রেকর্ড।

স্লাভিয়া প্রাহার মাঠে মঙ্গলবার রাতের ম্যাচে ৭২তম মিনিটে লেয়ান্দ্রো ত্রোসারকে তুলে ডোম্যানকে নামান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। সেই সঙ্গে জন্ম হয় নতুন এই ইতিহাসের।

ইউরোপ সেরার মঞ্চে ১৫ বছর ৩০৮ দিন বয়সে খেলতে নামলেন ডোম্যান। তিনি ভেঙে দিলেন জার্মান স্ট্রাইকার মুকোকোর রেকর্ড; ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৬ বছর ১৮ দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

নামের পাশে আরেকটি রেকর্ড আগে থেকেই আছে ডোম্যানের। গত বুধবার লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে নেমে তিনি গড়েন আর্সেনালের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শুরুর একাদশে খেলার কীর্তি।

এছাড়া প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ট খেলোয়াড় ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার ডোম্যান।

মেরিনোর জোড়া গোলে আর্সেনালের চারে ৪

জোড়া গোলের পর দিয়াসের লাল কার্ড, পিএসজিকে হারিয়ে শীর্ষে বায়ার্ন

থিবো কোর্তোয়ার দেয়াল ভেঙে লিভারপুলের জয়োল্লাস