২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলানে স্প্যানিশ গোলরক্ষক মার্তিনেস

পাঁচ বছরের চুক্তিতে জেনোয়ার এই গোলরক্ষককে দলে টেনেছে সেরি আ চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2024, 12:49 AM

Updated : 26 Aug 2026, 09:58 AM

নতুন মৌসুম শুরুর আগে জেনোয়া থেকে হোসেপ মার্তিনেসকে দলে টেনেছে ইন্টার মিলান। স্প্যানিশ গোলরক্ষকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে সেরি আ চ্যাম্পিয়নরা।

মার্তিনেসকে দলে নেওয়ার কথা মঙ্গলবার নিশ্চিত করেছে ইন্টার। ট্রান্সফার ফি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ইতালিয়ান ক্লাবটি।

ইতালির গণমাধ্যমের খবর, মার্তিনেসকে পেতে এক কোটি ৫০ লাখ ইউরো খরচ করেছে ইন্টার মিলান। 

সেরি আর সবশেষ মৌসুমে জেনোয়ার হয়ে চমৎকার পারফরম্যান্স করেন মার্তিনেস। লিগে আট ম্যাচে কোনো গোল হজম করেননি ২৬ বছর বয়সী গোলরক্ষক। গত মৌসুমে ইতালির শীর্ষ লিগে ফেরা জেনোয়ার একাদশ স্থানে থেকে আসর শেষ করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তিনেস।

ধারণা করা হচ্ছে, শুরুতে ইন্টারের ৩৫ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ইয়ান সমেরের ব্যাকআপ হিসেবে থাকবেন মার্তিনেস।