২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ার্ন মিউনিখের সামনে গোলের রেকর্ডের হাতছানি

গোলের ব্যক্তিগত রেকর্ডের পানে ছুটে চলেছেন দলটির স্ট্রাইকার হ্যারি কেইনও।

বায়ার্ন মিউনিখের সামনে গোলের রেকর্ডের হাতছানি
বায়ার্ন মিউনিখ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 05:54 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে যে গতি আর ছন্দে এগিয়ে চলেছে বায়ার্ন মিউনিখ, তাতে তাদের লক্ষ্যে পৌঁছানো যেন কেবলই সময়ের ব্যাপার। তবে এখনও দলটির অনুপ্রাণিত হওয়ার কারণ আছে যথেষ্ট। বুন্ডেসলিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার হাতছানি তাদের সামনে।

এবারের লিগে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচে হেরেছে বায়ার্ন। ২৭ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে।

চলতি মৌমুমে লিগে এখন পর্যন্ত ৯৭ গোল করেছে বায়ার্ন, আগের রেকর্ডের চেয়ে চারটি কম। ১৯৭১-৭২ আসরে তারা করেছিল ১০১টি গোল।

গত মৌসুমে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ৯৯টি গোল করেছিল বায়ার্ন। এই সংখ্যা হয়তো আসছে ম্যাচেই ছাড়িয়ে যাবে তারা, হয়ে যেতে পারে নতুন রেকর্ডও; শনিবার ফ্রেইবুর্গের মাঠে খেলবে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। এরপর বাকি থাকবে আরও ৬ ম‍্যাচ।

এদিকে, দলের পাশাপাশি ব্যক্তিগত একটি রেকর্ড গড়ার লক্ষ্যে আছেন হ্যারি কেইন। বুন্ডেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কির, তাকে স্পর্শ করতে আরও ১০ গোল চাই ইংলিশ স্ট্রাইকারের। 

চলতি লিগে এখন পর্যন্ত ৩১ গোল করেছেন কেইন। তার দুই সতীর্থ লুইস দিয়াস ১৫টি ও মাইকেল ওলিসে ১১টি গোল করেছেন।