২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবির গল্পে সেনেগালের স্বপ্নভঙ্গ আর বেলজিয়ামের অভাবনীয় জয়

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 05:29 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

এমনটা কে ভাবতে পেরেছিল! দুই অর্ধের দুই গোলে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছিল সেনেগাল। সিয়াটলের গ্যালারিতে তখন দেশটির সমর্থকদের সে কী উল্লাস আর গর্জন। নির্ধারিত সময়ের একদম শেষে সবকিছু যেন এক নিমিষে বদলে গেল। তিন মিনিটের ঝড়ে দলটিকে একরকম নাড়িয়ে দিল বেলজিয়াম। এরপর, অতিরিক্ত সময়ের শেষে জয়সূচক গোলও আদায় করে নিল তারা। সিয়াটলের তিন রঙা উল্লাসের ঢেই আছড়ে পড়ল বেলজিয়ামে, আর স্বপ্ন ভাঙার বেদনায় পুড়ল সেনেগালের মানুষ। ছবি: রয়টার্স