২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে মাঠের বাইরে রাফিনিয়া

কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না বার্সেলোনা ফরোয়ার্ড।

চোটে মাঠের বাইরে রাফিনিয়া
বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 07:53 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

পায়ের চোটে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।

লা লিগায় গত শনিবার এলচের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে চোট পান রাফিনিয়া। এজন্য বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি।

পরে সোমবার তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনার পক্ষ থেকে। এজন্য মঙ্গলবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে আলবাসেতের বিপক্ষে ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এবারের লা লিগায় এখন পর্যন্ত আটটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে করেছেন ১৩টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট।

চার বছরে তৃতীয় লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে বার্সেলোনা; ২২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।