৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মার্তিনেসের গোলে শীর্ষস্থান মজবুত ইন্টার মিলানের

নিয়মিত গোল করে ও করিয়ে দলকে লক্ষ্যে এগিয়ে নিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

মার্তিনেসের গোলে শীর্ষস্থান মজবুত ইন্টার মিলানের
ইন্টার মিলানের জয়ের নায়ক লাউতারো মার্তিনেস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 12:17 AM

Updated : 26 Aug 2026, 05:35 PM

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছে ইন্টার মিলান। অজেয় পথচলায় লাউতারো মার্তিনেসের নৈপুণ্যে আরেকটি জয় পেয়েছে তারা।

সেরি আয় শনিবার উদিনেসের মাঠে ১-০ গোলে জিতেছে ইন্টার। 

চাপ ধরে রেখে ম্যাচের ২০তম মিনিটে গোলটি করেন মার্তিনেস। তরুণ সতীর্থ এসপোসিতোর ব্যাকহিল পাস পেয়ে, ডান পায়ের শটে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এবারের লিগে এ নিয়ে ২১ ম্যাচ খেলে ১১ গোল করলেন মার্তিনেস। তার চেয়ে তিন গোল কম নিয়ে তালিকার দুইয়ে এসি মিলানের ক্রিস্টিয়ান পুলিসিক।

চলতি মৌসুমে সেরি আয় চারটি অ্যাসিস্টও করা মার্তিনেস চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচ খেলে করেছেন চার গোল।

সেরি আয় ইন্টার মিলান সবশেষ হেরেছিল গত ২৩ নভেম্বর, এসি মিলানের বিপক্ষে। সেই থেকে লিগে ৯ ম্যাচ খেলে জিতল ৮টি।

টানা দ্বিতীয় জয়ের পর ২১ মাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার।

এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এসি মিলান।