২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপের চোট পরিস্থিতি জানতে পরীক্ষার অপেক্ষায় রেয়াল মাদ্রিদ

রেয়াল বেতিসের বিপক্ষে ম‍্যাচের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন রেয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড।

এমবাপের চোট পরিস্থিতি জানতে পরীক্ষার অপেক্ষায় রেয়াল মাদ্রিদ
কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2026, 04:29 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

হতাশার আরেকটি মৌসুমের শেষদিকে চোট সমস‍্যা আরও বেড়েছে রেয়াল মাদ্রিদের। রেয়াল বেতিসের সঙ্গে ড্র হওয়া ম‍্যাচে চোট পেয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। 

চলতি মৌসুমে চোট সমস‍্যা রেয়ালকে ভোগাচ্ছে খুব। অনেকে লম্বা সময়ের জন‍্য মাঠের বাইরে আছেন। কারও কারও মৌসুম শেষ হয়ে গেছে আগেভাগে। পেশির চোটে বেতিসের বিপক্ষে খেলতে পারেননি অহেলিয়া চুয়ামেনি। দুই দিন আগে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে যান আর্দা গিলের ও এদের মিলিতাও। 

এবার নতুন করে চোট পেলেন এমবাপে। বেতিসের সঙ্গে ১-১ ড্র ম‍্যাচে ৮৩তম মিনিটে মাঠে ছাড়েন তিনি। 

ক্লাবের বরাত দিয়ে স্প‍্যানিশ ক্রীড়া পত্রিকা মুন্দোদেপোর্তিভো বলছে, বাম পায়ে হ‍্যামস্ট্রিংয়ের সমস‍্যায় ভুগছেন এমবাপে। 

ইউরোপের সফলতম দলটির হয়ে নিজের শততম ম‍্যাচে শুক্রবার জালের দেখা পাননি এমবাপে। কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা এখনও নিশ্চিত নয়। আগামী কয়েক দিনের মধ‍্যে পরীক্ষার পর বোঝা যাবে, আগাসী ৩ মে এস্পানিওল বা ১০ মে বার্সেলোনার বিপক্ষে তাকে পাওয়া যাবে কিনা। 

বিশ্বকাপ শুরু হতে বাকি মোটে মাত্র দেড় মাস। এর আগে এমবাপের চোট গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্সের জন‍্যও দুর্ভাবনার।