২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোকেইন নিয়ে নিষিদ্ধ গিরগিওস

অনেক বড় ভুল করে এখন অনুতপ্ত এই অস্ট্রেলিয়ান টেনিস তারকা।

কোকেইন নিয়ে নিষিদ্ধ গিরগিওস
নিক কিরগিওস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 04:48 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

মাদক পরীক্ষায় ব্যর্থ হয়ে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন নিক কিরগিওস। তার দেওয়া একটি স‍্যাম্পলে কোকেইনের উপাদান পাওয়া গেছে। 

মায়োর্কা ওপেন চলার সময় গত ২২ জুন ওই স্যাম্পল জমা দিয়েছিলেন এই অস্ট্রেলিয়ান টেনিস খেলোয়াড়। গত ৪ অগাস্ট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

ইন্টারন্যাশনাল টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি জানিয়েছে, নিষেধাজ্ঞা বিরুদ্ধে আপিল করতে পারবেন কিরগিওস; কিন্তু ‘এখন পর্যন্ত তিনি তা করেননি।’  

এদিকে কিরগিওস এক ইনস্টাগ্রাম বার্তায় লিখেছেন, তিনি অনেক ‘বড় ভুল করেছেন’ এবং এর পুরো ‘দায় নিচ্ছেন।’

এই নিষেধাজ্ঞার ফলে, গ্র্যান্ড স্ল্যামে বা কোনো ইভেন্টে খেলতে ও কোচিং করাতে পারবেন না কিরগিওস। 

৩১ বছর বয়সী এই খেলোয়াড় চলতি মৌসুমে কেবল চারটি ম্যাচ খেলেছেন। কয়েক বছর ধরে তিনি হাঁটু ও কব্জির সমস্যায়ও ভুগছেন।