১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩ ঘণ্টার সেমিতে পেগুলার জয় এবং অল-আমেরিকান ফাইনাল

৫৬ বছরের মধ্যে প্রথমবার সিনসিনাটি ওপেনের নারী এককে অল-আমেরিকান ফাইনাল দেখা যাবে।

৩ ঘণ্টার সেমিতে পেগুলার জয় এবং অল-আমেরিকান ফাইনাল
জেসিকা পেগুলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 03:58 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

মেয়েদের র‌্যাঙ্কিংয়ের তিন ও পাঁচ নম্বরের মধ্যে রোমাঞ্চকর এক লড়াইয়ের দেখা মিলল। প্রায় তিন ঘণ্টা স্থায়ী সেমি-ফাইনালে ইগা শিয়াওতেককে হারিয়ে দিলেন জেসিকা পেগুলা। তার এই জয়ে সিনসিনাটি ওপেনের নারী এককে যুক্তরাষ্ট্রের দুই খেলোয়াড়ের মধ্যে হবে শিরোপা লড়াই।

র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর পেগুলা ৭-৫, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শিয়াওতেককে। যেখানে পেগুলা এখনও কোনো মেজর জিততে পারেননি। 

তাদের তিন সেটের এই লড়াইয়ে মোট ১৩ বার একে অপরের সার্ভিস ব্রেক করতে দেখা গেছে।

স্থানীয় সময় শনিবার প্রথম সেমি-ফাইনালে আসরের চমক সারা বেইলেককে হারিয়ে ফাইনালে ওঠেন কোকো গাউফ। পরে পেগুলার জয়ে ৫৬ বছরের মধ্যে প্রথমবার সিনসিনাটি ওপেনের নারী এককে অল-আমেরিকান ফাইনাল দেখা যাবে।

১৯৭০ সালের সেই ফাইনালে ন্যান্সি রিচিকে হারিয়েছিলেন রসি ক্যাসালস।

রোববার মাঠে গড়াবে এবারের নতুন ইতিহাস গড়া ফাইনালটি।