লা লিগার ম্যাচ চলাকালে গ্যালারিতে দর্শকের মৃত্যু
ওই ঘটনার পর স্থগিত হয়ে গেছে গ্রানাদা ও আথলেতিক বিলবাওয়ের ম্যাচ।
লা লিগায় গ্রানাদা ও আথলেতিক বিলবাওয়ের ম্যাচ চলাকালে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটেছে। গ্যালারিতে মারা গেছেন এক দর্শক।
গ্রানাদার মাঠে রোববার ম্যাচের ১৮ মিনিটের পর বন্ধ হয়ে যায় খেলা। ইনাকি উইলিয়ামসের গোলে তখন ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বিলবাও।
২০ মিনিট পর মাঠ ছেড়ে যান দুই দলের খেলোয়াড়রা। দর্শকদেরও স্টেডিয়াম ছাড়ার জন্য অনুরোধ করা হয়।
লা লিগা কর্তৃপক্ষ পরে জানায়, ম্যাচটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে আয়োজন করা হবে।
ওই দর্শকের মৃত্যুর কারণ জানায়নি কোনো পক্ষ। স্পেনের সংবাদমাধ্যমের খবর, ‘কার্ডিয়াক অ্যারেস্ট’-এ মৃত্যু হয় তার।
