০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মাঠে আঘাত পেয়ে ১৯ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষকের মৃত্যু

ম্যাচ চলাকালীন মাথায় আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

স্পেনে একটি ম্যাচ চলাকালীন সংঘর্ষের পর মারা গেছেন গোলরক্ষক রাউল রামিরেস। তার বয়স হয়েছিল ১৯ বছর।

কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) সোমবার তার মৃত্যুর খবর জানিয়েছে।

পঞ্চম বিভাগের ক্লাব কলিন্দ্রেসের হয়ে শনিবার রেভিলার বিপক্ষে খেলার সময় রামিরেস মাথায় আঘাত পান। স্প্যানিশ গণমাধ্যমের খবর, ওই আঘাতের ফলে তার একাধিক কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ‘ব্রেইন ডেড’ হয়ে যায়।

আরএফসিএফ তিন দিনের শোক ঘোষণা করেছে এবং জানিয়েছে, রামিরেসের স্মরণে আগামী সপ্তাহে সকল ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।