১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফরাসি ওপেনের ফাইনালে স্ফেরেফ

চতুর্থবারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা এই জার্মান তারকা আগের তিনটিতেই হেরেছেন।

ফরাসি ওপেনের ফাইনালে স্ফেরেফ
আলেক্সান্ডার স্ফেরেফ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 10:15 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

বহু কাঙ্ক্ষিত প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার আরও কাছে পৌঁছে গেছেন আলেক্সান্ডার স্ফেরেফ। ইয়াকুব মেনসিককে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছেন জার্মান তারকা।

প্যারিসে শুক্রবার পুরুষ এককের প্রথম সেমি-ফাইনালে ৭-৫, ৬-২, ৩-৬, ৬-৩ গেমে জিতেছেন ২৯ বছর বয়সী স্ফেরেফ।

আরেক সেমি-ফাইনালে দুই ইতালিয়ান ফ্লাভিও কবোল্লি ও মাত্তেও আর্নালদির মধ্যে জয়ীর বিপক্ষে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবেন তিনি।

দুই বছর আগের ফরাসি ওপেনসহ মোট তিনটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হেরেছেন স্ফেরেফ। চতুর্থবারের চেষ্টায় তিনি ট্রফিতে চুমু আঁকতে পারেন কি-না, সেটিই এখন দেখার অপেক্ষা।